মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাঃ মুরাদ হাসান এম পি: প্রথম অফিসিয়াল ভিজিট- কিশোরগঞ্জ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাঃ মুরাদ হাসান এম পি
গত ১৮ জানুয়ারি ২০১৯ খৃ: শুক্রবার প্রথম অফিসিয়াল ভিজিট হিসাবে কিশোরগঞ্জ আসেন। বিকাল তিনটায় তাকে সার্কিট হাউজ প্রাঙ্গণে গার্ড অব অনার দেয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সার্কিট হাউজ মিলনায়তনে তাকে জেলাপ্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সম্বর্ধনা দেয়া হয়। সেখানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল সমস্যা নিয়ে তদন্ত কাজ শুরু করেন ও মিডিয়াতে এর বিস্তারিত ব্যাখ্যা দেন। এরপর তাকে কিশোরগঞ্জ বিএমএ ও সদর হাসপাতাল কর্মকর্তা, কর্মচারী ও নার্স কর্তৃক সদর হাসপাতাল মিলনায়তনে সম্বর্ধনা দেয়া হয়। সন্ধায় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আগমন করেন। এখানে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের থেকে সম্বর্ধনা পান। তিনি নির্মিত হাসপাতাল ভবনটি চালুর ব্যাপারে খোঁজখবর নেন এবং এক মাসের মধ্যেই এটা চালু করা যাবে বলে আশ্বাস দেন।